বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি পদ থেকে সরেই যেতে হলো এন শ্রীনিবাসনকে। তার পরিবর্তে নিয়োগ পেলেন সুনীল গাভাস্কার। আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলে বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক এই ব্যাটসম্যান। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছে। এদিকে একদিন আগে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে আইপিএল থেকে বাদ দেয়ার প্রস্তাব করা হলেও তা কার্যকর হচ্ছে না। দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছে, সবকটি দলই আগামী আইপিএলে খেলতে পারবে।
আইপিএল বাদে বোর্ডের অন্যান্য দায়িত্ব গাভাস্কার পালন করবেন না। এজন্য একজন ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব দেয়া হবে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিভলাল যাদব অন্যান্য দায়িত্ব পালন করবেন।
গাভাস্কার বোর্ডের চুক্তিবদ্ধ একজন ধারাভাষ্যকার। কিন্তু নতুন দায়িত্ব পাওয়ার ফলে আগের পদ থেকে ইস্তফা দিতে হবে তাকে। এতে তার আর্থিক দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিলেও সুপ্রিম কোর্ট সমাধান দিয়েছে। নতুন দায়িত্ব পালনের জন্য তাকে বেতন পরিশোধ করা হবে।
এদিকে আদলত চেন্নাই সুপার কিংসকে আইপিএলে খেলার অনুমতি দিলেও ফ্রাঞ্চাইজির স্বত্বাধিকারী ইন্ডিয়া সিমেন্টের উপর নিষেধাজ্ঞা থাকছেই। আদলত জানিয়েছে, খেলোয়াড় ও ধারাভাষ্যকার ছাড়া ইন্ডিয়া সিমেন্টের কোনো কর্মকর্তা বোর্ডের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শ্রীনিবাসন।
খেলা
সভাপতি হলেন গাভাস্কার, আইপিএলে থাকছে চেন্নাই, রাজস্থান
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি পদ থেকে সরেই যেতে হলো এন শ্রীনিবাসনকে। তার পরিবর্তে নিয়োগ পেলেন সুনীল গাভাস্কার। আগামী মাসে শুরু





