কিছুদিন পর শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তাও কিনা ঘরের মাঠে। তবে এর আগে অপ্রত্যাশিত এক দুর্ঘটনা ঘটে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শিবিরে।

নেটে অনুশীলনের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন সালেহ আহমেদ শাওন। পড়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ যুব দলের ম্যানেজার সাজ্জাদ আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, ‘শাওনের চিকিৎসা চলছে জরুরি বিভাগে। তার অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল আসর। ওই আসরে অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত স্কোয়াড নির্ধারিত হয়ে গেছে বাংলাদেশের।

এআই