দীর্ঘদিনের সম্পর্ক শেষে মডেল ও অভিনেত্রী গীতা বাসরার সাথে নতুন ইনিংস শুরু করেছেন ভারতীয় এই অফ স্পিনার হরভজন সিং। এবার নতুন সদস্য আসছে এ পরিবারে। শোনা যাচ্ছে শিগগিরই বাবা হতে চলেছেন ভাজ্জি। পরিবারের এক নিকট আত্মীয় একথা জানিয়েছেন।

তার দাবি, গীতা নিজেই স্বীকার করেছেন এ খবর। জানিয়েছেন, হরভজনের স্ত্রী গীতা বসরা সন্তানসম্ভবা। শিগগিরই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

উল্লেখ্য, আইপিএলের শুরুর দিনই গুঞ্জন শোনা যায়, মা হতে চলেছেন গীতা বসরা। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে বেশ ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল তাকে। গত বছর নভেম্বর মাসেই বিয়ে হয় হরভজন, গীতার।

 

এমআইএস।