বার্মিংহামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। প্রথম ওভারে রান তুললেও দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নেদারল্যান্ডস। হিদার সিগার্স ১৩ বলে ১৬ রান এবং ফেবে মোলকেনবার ৭ বলে ১১ রান করে ফেরেন। এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক বাবেট ডি লিড। দলের হয়ে সর্বোচ্চ এবং অর্ধশতক পূর্ণ করেন তিনি।
তবে এর বাইরে নেদারল্যান্ডসের কোনো ব্যাটার ২০ রানও করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় তারা। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ জড়ো করে নেদারল্যান্ডস।
বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার দুটি এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট শিকার করেন।
এমএম`