আরব আমিরাতের মাঠ যেন নিজেদের মাঠ বানিয়ে নিয়েছে পাকিস্তান। টেস্টে অস্ট্রেলিয়াকে ধবল ধোলাই করার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্টে দাপট দেখাচ্ছে তারা। কিউদের বিপক্ষে প্রথম ম্যাচে মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদের ব্যাটে মাত্র ১ উইকেট হারিয়ে ২৬৯ রানে প্রথম দিন শেষ করেছে তারা।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। উদ্বোধনী জুটির মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ কিউই বোলারদেরকে কোনো পাত্তাই দিলেন না। দেখতে দেখতে হাফ-সেঞ্চুরি পার করে উভয়ই সেঞ্চুরির দিকে এগিয়ে যান। তবে মন্দ ভাগ্য মোহাম্মদ হাফিজের। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতে মাঠ থেকে বিদায় নেন তিনি। অ্যান্ডারসনের বলে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ১৩৭ বলে ১০টি চারের সুবাদে ৯৬ রান করা এই অল রাউন্ডার।

এরপর দলকে এগিয়ে নেন আহমেদ শেহজাদ। তার সেঞ্চুরিতে কেউই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। দিনশেষ হওয়ার আগে ১২৬ রান নিয়ে অরাজিত ছিলেন তিনি। তাকে সঙ্গ দিয়ে এদিন ৪৬ রান করেছেন আযহার আলী।

জেডআই