দ্রুত ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। তবে ১১৯ রানের মাথায় বিদায় নিতে হল মাহমুদউল্লাহকে। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯৩ রানের জবাবে শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: ৪৩.২ ওভার শেষে বাংলাদেশ ১১৯/৩।
ব্যাট করছেন তামিম ইকবাল ও মুশফিক । ফিরে গেছেন মুমিনুল হক (০), ইমরুল কায়েস (২১) ও মাহমুদউল্লাহ।
ইংল্যান্ডের ২৯৩ রানের জবাব দিতে নেমে শুরুতে দেখেশুনেই খেলছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। প্রথম ১০ ওভারে দুটি চার আসে ইমরুলের ব্যাট থেকে। তামিম তখনো বাউন্ডারি মারেননি। কিন্তু লাঞ্চের আগে মঈন আলীর এক ওভারেই ওলটপালট হয়ে যায় সবকিছু।
ওই ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন ইমরুল (৫০ বলে ২১)। টেস্টের আদর্শ ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুমিনুল ফেরেন তিন বল মোকাবিলা করে। রানের খাতা খোলার আগেই মঈনের বলে বেন স্টোকসকে ক্যাচ দিয়ে ফেরেন এই বাঁহাতি। দ্রুতই ২ উইকেট হারিয়ে তাই চাপে পড়ে যায় বাংলাদেশ। লাঞ্চের আগে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৯।
এর আগে দ্বিতীয় দিন প্রথম ঘণ্টা পার হওয়ার আগেই ২৯৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অভিষেকে ৬ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
এমএনজে





