বিশ্বকাপের চূড়ান্ত আসর ৪৮টি দেশ নিয়ে আয়োজনের প্রস্তাব করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
সুপারিশে বলা হয়েছে, শুরুতে এক ম্যাচের নকআউট রাউন্ডে ১৬টি দল বাদ পড়বে। এরপর ৩২টি দল নিয়ে বর্তমান ফরম্যাটের মতো গ্রুপ পর্ব শুরু হবে।
প্রসঙ্গত, ফিফা সভাপতি নির্বাচনের আগে ৪০টি দল নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত আসর আয়োজনের প্রতিশ্রুতি দেন ইনফান্তিনো।
আগামী জানুয়ারিতে পরিচালনা পর্ষদের সভায় এ প্রস্তাব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে ৪৬ বছর বয়সী ফিফা সভাপতি জানান।
তার ভাষায়, আমরা পরিকল্পনাগুলো নিয়ে এ মাসে আলোচনা করবো। ২০১৭ সালের মধ্যে সব কিছু নিয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে। গত ফেব্রুয়ারিতে ফিফা সভাপতির দায়িত্ব নেন ইনফান্তিনো।
তার প্রস্তাবে বলা হয়, প্রথমে ৩২টি দল একটি প্রিলিমিনারি নকআউট রাউন্ড খেলবে। এখান থেকে ১৬টি দল গ্রুপ পর্বে পৌঁছাবে। আর আগে থেকেই বাছাই ১৬টি দল থাকবে। এই ৩২ দল নিয়ে হবে গ্রুপ পর্ব।
এমএনজে





