ফ্রান্সের গায়েল মঁফিসকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। শিরোপার লড়াইয়ে সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কার বিপক্ষে কোর্টে নামবেন এই সার্বিয়ান তারকা।

শুক্রবার নিউইয়র্কে দশম বাছাই মঁফিসকে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-২ গেমে হারান ২৯ বছর বয়সী জোকোভিচ। আর তৃতীয় বাছাই ভাভরিঙ্কা ষষ্ঠ বাছাই জাপানের কেই নিশিকোরিকে হারান ৪-৬, ৭-৫, ৬-৪, ৬-২ গেমে।

এর আগে দুইবার ইউএস ওপেন জেতা জোকোভিচ ত্রয়োদশ গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য খেলবেন। গত বছরের ফরাসি ওপেনের ফাইনালে ভাভরিঙ্কার কাছে হেরে গিয়েছিলেন তিনি।

এমএনজে