প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির রেকর্ড গড়লেন টাইগার ব্যাটসম্যান মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করে অফ স্পিনার ধনঞ্জয়া ডি সিলভার বলে স্লিপে করুনারত্নের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন এই ব্যাটসম্যান।
প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংস মিলিয়ে মুমিনুল করেছেন মোট ২৮১ রান। যা কোন বাংলাদেশি ব্যাটসম্যানের এক টেস্টে সর্বোচ্চ রান।
এটা টেস্ট ক্যারিয়ারে মুমিনুলের ষষ্ঠ সেঞ্চুরি। আর বাংলাদেশেী ব্যাটসম্যানদের মধ্যে এক টেস্টের বেশী রানের মালিকও এখন তিনি। এর এক টেস্টের দুই ইনিংসে সর্বাধিক ২৩১ রানের রেকর্ড ছিলো বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের।
চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম এই টেস্টে তাঁকে দুহাত ভরে দিয়েছে। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটা মুমিনুলের তৃতীয় সেঞ্চুরি। তাঁর এই ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৭৪ বলে, ৫টি চার ও ২ ছক্কায়।
এমবি





