দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে পিছনে ফেলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা ব্যাটসম্যানের জায়গা দখল করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। রোববার সর্বশেষ প্রকাশিত র্যা ঙ্কিংয়ে দেখা যায়, কোহলি ক্যারিয়ারের সবচেয়ে সেরা ৮৮৬ পয়েন্ট অর্জন করেছেন।
শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কোহলির ভারত। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেছেন শ্রেষ্ঠত্বের জায়গায়। দ্বিতীয় স্থানে থাকা ভিলিয়ার্সের থেকে এখন ৯ পয়েন্ট এগিয়ে আছেন এই ব্যাটসম্যান।
গত ১২ মাসে ৩১ ইনিংসে ১৫৮০ রান করেছেন কোহলি। এই সময়ে ছয়টি সেঞ্চুরি করেছেন তিনি। যার মধ্যে চারটি ছিল বিদেশের মাটিতে ও তিনটি ছিল দলনেতা থাকা অবস্থায়। একই সময় ২৫ ইনিংসে তিনটি সেঞ্চুরিতে ১১৫৬ রান করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।