জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে বড় স্কোর করতে না পারলেও শুরুতেই উইকেট শিকার করেছে পাকিস্তান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ক্রিজে আছেন সিকান্দার রাজা (৪) ও মাসাকাদজা (৩)।
রোববার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে শুরুটা ভাল হয়নি তাদের। দলীয় ৪ রানের মধ্যেই ২ উইকেট হারায় পাকরা। সিকান্দার রেজার বলে আউট হয়েছেন নাসির জামশেদ (১ রান)। আর ব্যক্তিগত শূন্য রানে চাতারার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আহমেদ শেহজাদ।
শুরুতে দুই উইকেট হারানো পাকিস্তানের হাল ধরেন অধিনায়ক মিসবাহ উল হক। তৃতীয় উইকেটে হারিস সোহাইলের সঙ্গে জুটি বেঁধে দলীয় স্কোরে যোগ করেছেন ৫৪ রান। সেকান্দার রাজার বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন সোহাইল (২৭ রান)। আর চতুর্থ উইকেটে মিসবাহকে সঙ্গ দিয়েছেন উমর আকমল। এই জুটিতে এসেছে ৬৯ রান। সেন উইলিয়ামসের বলে আউট হয়েছেন উমর (৩৩ রান)।
সুবিধা করতে পারেননি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। রানার খাতা খোলার আগে দলকে আরও বিপদে ফেলে উইলিয়ামসের দ্বিতীয় শিকার হয়েছেন তিনি। শেষ অবধি ৪৬ বলে ৫৪ রান করে পাকিস্তানকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রানের পুঁজি সংগ্রহ করতে সাহায্য করেছেন ওয়াহাব রিয়াজ।
জেডআই





