টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম ম্যাচে সিলেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ  মাঠে নামবে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস।
বি গ্রুপের এ দুদল এর আগে একটি করে ম্যাচ খেলেছে। জিম্বাবুয়ে খেলেছে আয়ারল্যান্ডের সঙ্গে এবং নেদারল্যান্ডস খেলেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। গত ম্যাচে ১৬৩ রান করেও ম্যাচের শেষ বলে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের কাছে হেরে যায় ৩ উইকেটে। আর সংযুক্ত আরব আমিরাতের কাছে ৬ উইকেটের জয় পেয়েছিল নেদারল্যান্ডস।
জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর, হ্যামিলটন মাসাকাদজা, ভুসি সিবান্দা, এলটন চিগুম্বুরা, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, প্রোসপার উতসেয়া, তিনাসে পানিয়াঙ্গারা, শন উইলিয়ামস, তেন্দাই চাতারা, তাফাজ্জা কামুনগোজি।
নেদারল্যান্ডস দল: পিটার বোরেন, ওয়েসলে বারোস, লোগান ভ্যান, মুদাচ্ছের বুখারি, বেন কুপার, টিম গ্রুইজতার্স, টিম ভ্যান ডার গুজতেন, টম হেজেলম্যান, ভিভিয়ান কিংমা, আহসান মালিক, স্টিফান মিবার্গ, মিচেল রিপন, পিটার সীলার, মিচেল সোয়ার্ট ও এরিক সোয়ারজিনস্কি। 
ঢাকা,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএই্চ