বাংলাদেশে চলমান এশিয়া কাপে ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার উদ্বোধনী ম্যাচে বাজি ধরার সময় আহমেদাবাদ পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ কর্মকর্তা এমএ প্যাটেল বার্তা সংস্থা পিটিআইকে জানান, নগরীর সোলা ও বোপাল এলাকা থেকে ভরত থাক্কার ও প্রকাশ থাক্কার নামে দুই জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, তাদের কাছ থেকে আমরা ১৭টি সেলফোন, দু’টি ল্যাপটপ একটি এলসিডি টিভি, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছি, যার মোট মূল্য ১০ লাখ রুপি।
তিনি বিস্তারিত ব্যাখ্যা করে বলেন, পাকিস্তান-শ্রীলংকা ম্যাচ নিয়ে বাজি ধরছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা বোপাল ও সোলা এলাকার দুটি আবাসিক এ্যাপার্টমেন্ট থেকে তাদের গ্রেফতার করি। অনিল থাক্কার নামে তৃতীয় এক জুয়াড়ি পালিয়ে গেছে এবং তাকে গ্রেফতারের জন্য আমরা একটি টিম গঠন করেছি।
ওই কর্মকর্তা জানান, দেশের জুয়া বিরোধী আইনে তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে ১০ দিনের রিমান্ড চাইবে।
[b]ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
ভারতে দুই জুয়াড়ি গ্রেফতার
বাংলাদেশে চলমান এশিয়া কাপে ২৫ ফেব্রুয়ারি পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার উদ্বোধনী ম্যাচে বাজি ধরার সময় আহমেদাবাদ পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ কর্মকর্তা এমএ প্যাটেল বার্তা সংস্থা পিটিআইকে জানান





