ফিফা র্যাঙ্কিংয়ে নামতে নামতে রেকর্ড ২২ নম্বরে নেমে গিয়েছিল ব্রাজিল। এরপর ঘুরে দাঁড়াতে থাকে তারা। অবশেষে সেরা চারের মধ্যে জায়গা করে নিল দলটি। বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতিতে চতুর্থ স্থানে উঠে এসেছে আগামী বিশ্বকাপের আয়োজক দেশটি।
মাত্র ১১ মাস আগে ২২ নম্বরে নেমে যাওয়া ব্রাজিল এখন কলম্বিয়া ও উরুগুয়েকে পিছনে ফেলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ দল।
এদিকে যথারীতি শীর্ষ স্থান ধরে রেখেছে স্পেন। অবস্থান পরিবর্তন না করে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে জার্মানি ও পর্তুগাল।
এক ধাপ করে অবনমনে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে কলম্বিয়া, উরুগুয়ে ও আর্জেন্টিনার। এদিকে অষ্টম, নবম ও দশম স্থান ধরে রেখেছে সুইজারল্যান্ড, ইতালি ও গ্রীস।
এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে ভাল অবস্থান ৩৭তম স্থানে রয়েছে থাকা ইরান। জাপান রয়েছে ৪৭তম স্থানে।
এদিকে এক ধাপ উন্নতিতে ১৬২তম স্থানে রয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে পাকিস্তান ও নেপাল রয়েছে ১৫৯তম স্থানে। আর দুই ধাপ নেমে গিয়ে ১৪৪তম স্থানে রয়েছে ভারত।
ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি) //জেডআই





