বাংলাদেশ সফরের জন্য তিন ফরম্যাটের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট সিরিজে মিজবাহ উল হক অধিনায়ক থাকলেও ওয়ানডেতে নতুন অধিনায়ক আযহার আলী এই সিরিজে নেতৃত্ব দিবেন। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকছেন শহীদ আফ্রিদি।
এ সফরে তিন ফরম্যাটেই দলে ফিরেছেন বোলিংয়ে দীর্ঘ দিন নিষিদ্ধ থাকা সাঈদ আযমল। তার সঙ্গে দলে ফিরেছেন মোহাম্মদ হাফিজ। তবে তিন ফরম্যাটেই বাদ পড়েছেন উমর আকমল।
ওপেনার আহমেদশ শেহজাদ ওয়ানডে ও টেস্ট দল থেকে বাদ পড়েছেন। ওয়ানডেতে দলে ফিরেছেন অল রাউন্ডার ফাওয়াদ আলম। এদিকে বিশ্বকাপে ইনজুরিতে পড়া ফাস্ট বোলার মোহাম্মদ ইরফানকে কোনো দলেই রাখা হয়নি।
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, মিজবাহ উল হক (অধিনায়ক), আসাদ শফিক, আযহার আলী, ইউনিস খান, হারিস সোহাইল, সাঈদ আজমল, ইয়াসির শাহ, জুলফিকার বাবার, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সোহাইল খান ও রাহাত আলী।
পাকিস্তান ওয়ানডে দল: সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আযহার আলী (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহাইল, সোহাইব মাকসুদ, সামি আসলাম, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত আলী, ইহসান আদিল ও সোহাইল খান।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, মুক্তার আহমেদ, সোহাইব মাকসুদ, হারিস সোহাইল, মোহাম্মদ রিজওয়ান, সাঈদ আজমল, শহীদ আফ্রিদি (অধিনায়ক), সোহাইল তানভীর, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, সোহাইল খান, উমর গুল ও জুনায়েদ খান।
জেডআই





