পাকিস্তানের দুর্ধর্ষ পেসার ও স্পিনারদের বোলিং তাণ্ডবে অসি শিবিরে ধস নেমেছে। অলউইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২২০ রান। ৪৮.২ ওভারে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায়।
সকালে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরু থেকেই অসি শিবিরে চাপ সৃষ্টি করে পাকিস্তানী বোলাররা।
পঞ্চম ওভারে প্রথম উইকেটের পতন ঘটান জুনায়েদ খান। সাজঘরে ফিরেন ডেভিড ওয়ার্নার। পরের ওভারে ফেরান উসমান খাঁজাকে। এরপর ধারাবাহিক উইকেটের পতন হয়।
অসিদের ইনিংস, খাজা ১৭ রান ২১ বলে,ওর্য়ানার ১৬ রান ২২ বলে, স্মিথ ৬০ রান ১০১ বলে,টিম হেড ২৯ রান ৩১বলে,ম্যাক্সওয়েল ২৩ রান ২৬ বলে,ওয়েড ৩৫ রান করে ৫৬ বলে,ফ্লার্কনার করে ১৯ রান ২২ বলে। অতিরিক্ত থেকে আসে ১৮ রান।
জুনায়েদ খান দুটি উইকেট তুলেন ৪০ রান দিয়ে, মোহাম্মদ আমির ৩ উইকেট ৪৭ রানে ও ইমাদ ওয়াসিম ২ উইকেট ৩৭ রানে। একটি করে উইকেট নেন হাসান আলী ও মালিক।
মাহমুদ





