চেলসির বিপক্ষে ম্যাচে সহিংস আচরণের জন্য ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরোকে চার ম্যাচ নিষিদ্ধ করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

এছাড়া একই দলের ফার্নান্দিনহো ও নিকোলাস ওটামেন্ডিকে যথাক্রমে তিন ও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে এফএ।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির বিপক্ষে রেফারির হাতে লাল কার্ড দেখায় চার ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হলো আগুয়েরোকে।

আর এতে করে প্রিমিয়ার লিগের ম্যাচে সিটির হয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি, ওয়ার্টফোর্ড, আর্সেনাল ও হালসিটির বিপক্ষে খেলতে পারবে না দলের সেরা এই স্ট্রাইকার।

উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরেও সহিংস আচরণের জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন আগুয়েরো।

এমএনজে