দীর্ঘ চার মাস ছুটি কাটিয়ে আগামীকাল শনিবার ঢাকায় আসছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ। নেদারল্যান্ডস থেকে সহকারী রেনে কোস্টারকে সঙ্গে নিয়ে শনিবার সকালে ঢাকায় পা রাখবেন তিনি।

আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়ান গেমসের পর্দা উঠবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ দল। জাতীয় দলের ক্যাম্প আগামী ৩ আগস্ট শুরু হচ্ছে। ক্যাম্পে যোগ দিতে একদিন হাতে রেখেই ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন ক্রুইফ।

গত ৬ এপ্রিল ঢাকা ছাড়েন ক্রুইফ। এরপর জাতীয় দলের কোনো খোঁজ খবরই রাখেননি প্রধান কোচ। অবশ্য জাতীয় দলের কোনো খেলা কিংবা ক্যাম্প না থাকায় ছুটি নেন তিনি।

এশিয়ান গেমসের জন্যে ইতোমধ্যে ২৫ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাভারের বিকেএসপিতে ক্যাম্প অনুষ্ঠিত হবে।

২৫ সদস্যের ফুটবল দল: ঢাকা আবাহনীর মো. শহিদুল আলম, আমিতকুর রহমান মিশু, শাহেদুল আলম শাহেদ, টুটুল হোসেন বাদশা, ঢাকা মোহামেডানের জাহিদ হাসান এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট, এ এস ইউসুফ সিফাত, তপু বর্মন, ওয়াহেদ আহমেদ, নাহিদুল ইসলাম নাহিদ, মো. ইমন মাহমুদ, শেখ জামাল ধানমন্ডির সোহেল রানা, তকলিস আহমেদ, মামুনুল ইসলাম মামুন, মো. রায়হান হাসান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, কেস্ট কুমার বোস, শেখ রাসেল ক্রীড়া চক্রের ইয়াসিন খান, টিম বিজেএমসির ওমর ফারুক বাবু, ব্রাদার্সের জুয়েল রানা, মো. রুবেল মিয়া, মুক্তিযোদ্ধা কেসির রাসেল মাহমুদ লিটন ও উত্তর বারিধারা ক্লাবের মো. ওসমান গণি।

ঢাকা, ১ আগস্ট (টাইমনিউজবিডি.কম) //জেডআই