খুব স্বল্প পুঁজি নিয়ে দুই সেশন লড়াই চালিয়ে যাওয়া আসলে টেস্ট ক্রিকেটে সম্ভব নয়। যদি সেটা অ্যাবরোড কন্ডিশন হয় তবে তো নয়ই।
কিন্তু লড়াই করতে সমস্যা কী? পঞ্চম দিনে স্বাগতিক নিউজিল্যান্ডকে মাত্র ২১৭ রানের টার্গেট দিয়ে অলআউট হওয়া বাংলাদেশ এখন হার এড়াতে লড়ছে। যার শুরুটা ভালোভাবে্ ই করে দিলেন তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ।
দুই কিউই ওপেনার ল্যাথাম ও রাভাল স্বভাবতই ভালো শুরু এনে দেন দলকে। তাদের ছন্দময় ব্যাটিং উপভোগ করছিলেন দর্শকরা।
এমন সময় মঞ্চে আবির্ভাব মেহেদী মিরাজের। তার ঘূর্ণিতে ক্যাচ তুলে দেন রাভাল (১৩)। মেহেদী নিজেই সেই ক্যাচ তালুবন্দী করেন।
দলীয় ৩১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ল্যাথামের নতুন সঙ্গী হয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।
কিন্তু ফিরতি ওভারে বল করতে এসেই তিনি আবারও আঘাত হানেন। এবার তার শিকার হন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান টম ল্যাথাম। মেহেদীর বলে সরাসরি বোল্ড হয়ে যান ১৬ রান করা ল্যাথাম।
এমবি





