এ যেন পরীক্ষার প্রস্তুতির জন্য নতুন খাতা-কলম, জামা-জুতা কেনা। যেখানে পরীক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতি হবে নিবিড় পড়াশোনা এবং অনুশীলন, সেখানে যদি সে নতুন কলম, জামা নিয়ে দৌড়াদৌড়ি করে, তাহলে অবস্থাটা কী দাঁড়াবে! নেইমারের অবস্থাও কী সেরকম হয়ে গেল! রিয়াল মাদ্রিদের বিপক্ষে সবচেয়ে কঠিন পরীক্ষায় নামতে হবে আজ।
নেইমার কি না সেই উত্তপ্ত ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন নতুন কয়েকটা উল্কি এঁকে! রিয়াল মাদ্রিদের ম্যাচকে সামনে রেখে নতুন উল্কি আঁকিয়েছেন নেইমার। পিএসজির মহাতারকার বিপক্ষে মৌসুমের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের মাঠে তাদের মোকাবিলা করবে পিএসজি।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির ফাঁকেই নিজের জন্য কিছুটা সময় বের করে নিলেন নেইমার। ট্যাটু আঁকালেন। গভীরভাবে লক্ষ্য করলে রিয়াল ভক্তদের খানিকটা ভড়কে যাওয়ার কথা। নেইমার যে ট্যাটু আঁকিয়েছেন, সেখানে শোভা পাচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি।
২০১৫ সালে বার্সার হয়ে এই ট্রফি একবার তুলে ধরেছিলেন নেইমার। এবার তিনি তুলে ধরতে চান পিএসজির হয়ে। ওয়েবসাইট।
এসএম





