বাংলাদেশ ক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার টান অন্যরকম। ভালোবাসেন ক্রিকেটারদেরও। ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখেন ক্রিকেটারদের পরিবারেরও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান সাকিব আল হাসান ও তার পরিবার। সেখানে সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরকে আতিথেয়তায় মুগ্ধ করেন প্রধানমন্ত্রী।
ক্রিকেট ও ক্রিকেটসংশ্লিষ্টদের জন্য প্রধানমন্ত্রীর দুয়ার সব সময় খোলা। ক্রিকেটাররা স্ত্রী-পরিজন নিয়েও গণভবনে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পান।
মাশরাফি বিন মর্তুজা-সাকিব আল হাসানের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সখ্য বহুদিনের।
রোববার (২৬ জানুয়ারি) এসব খাবার পেয়ে সাকিব আল হাসান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। খাবারের ছবি শেয়ার করে সাকিব ইংরেজিতে ক্যাপশন হিসেবে লিখেছেন-
‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রম দেখে আমি সত্যি নির্বাক, কারণ আমি তার সুস্বাদু রান্নার স্বাদ নিতে পেরেছি যা তিনি আজ সকালে নিজে রান্না করেছেন এবং আমার স্ত্রীর জন্য আমার বাড়িতে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, যখন আমরা তার বাসায় যায় খাবারগুলো আমার স্ত্রীর পছন্দ হয়েছিল। প্রধানমন্ত্রীর আশ্চর্যজনক এ অভিব্যক্তির জন্য ধন্যবাদ যথেষ্ট নয়। বাকি জীবনের জন্য আমার হৃদয়ে বিষয়টি গেঁথে থাকবে! আমরা সত্যিই ধন্য!’
এএস





