আইসিসি ২০১৫ বিশ্বকাপে পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচে নেমে গেছে অস্ট্রেলিয়া।

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর নেট রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলে সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও টেবিলে উপরে আছে বাংলাদেশ।

বিশ্বকাপে তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে তিন পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। সমান ম্যাচে সমান জয়-পরাজয়ে সমান পয়েন্ট অসিদের। তবে পুল "এ"র পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে টাইগাররা। চতুর্থ স্থানে আছে স্বাগতিকরা।

শনিবার অস্ট্রেলিয়া ২২.২ ওভারেই অল আউট হয়ে যায়। বিপরীতে ২৩.১ ওভারেই জয় তুলে নেয় আরেক স্বাগতিক দল নিউজিল্যান্ড।

ফলে নেট রান রেটে অনেক পিছিয়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশের নেট রান রেট +০.১৩০। বিপরীতে অস্ট্রেলিয়ার নেট রান রেট -০.৩০৫। এতে কাঙ্গারুদেরকে ছাড়িয়ে উপরে উঠে যায় টাইগারা।

চার ম্যাচে পূর্ণ আট পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এদিকে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত।

জেডআই