বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে দেখানো হলুদ কার্ড প্রত্যাহার করে নেয়া হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তার এই হলুদ কার্ড প্রত্যাহার করে নেয়।
রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা। সেই ম্যাচের শেষ সময়ে হলুদ কার্ড দেখানো হয় মেসিকে। তবে এটি প্রত্যাহার করে নেয়ার জন্য আবেদন করে বার্সেলোনা। শেষ পর্যন্ত মেসিকে দেখানো হলুদ কার্ড প্রত্যাহার করা হয়েছে।
ওই ম্যাচের শেষ মুহুর্তে মেসির উপর এক দর্শক বোতল ছুঁড়ে মারে। এরপর রেফারির কাছে অভিযোগ দিতে গেলে সময় নষ্ট করার অজুহাতে উল্টো মেসিকে হলুদ কার্ড দেখান রেফারি ফার্নান্দেজ বোরবালান।
এদিকে ভ্যালেন্সিয়া ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, যে দর্শক মেসির উপর বোতল ছুঁড়ে মেরেছে তাকে খুঁজে বের করে আজীবনের জন্য এ মাঠে নিষিদ্ধ করা হবে।
জেডআই





