আগামী আইসিসি টি-২০ বিশ্বকাপের স্বাগতিক দেশ বাংলাদেশ। এ টুর্নামেন্টের জন্য পুরুষ ও মহিলা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,‘অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে পুরুষ দলটি গঠন করা হয়েছে। বিশ্ব ইভেন্ট বিবেচনা করে অভিজ্ঞতা যেমন প্রয়োজন তেমনি মুনিমুল হক এবং সাব্বির রহমানের মতো তরুণ খেলোয়াড়দের সংক্ষিপ্ত ভার্সনে সুযোগ দেয়া দরকার।'
জাতীয় দল নির্বাচক কমিটির প্রধান ফারুক আহমেদ বলেন, 'ঘরোয়া ক্রিকেটে আরাফাত সানি সকলকে সন্তুষ্ট করেছে এবং ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসছে। কিন্তু দলের ভারসাম্য বিবেচনায় তাকে আমরা দলে রাখতে পারিনি।'
‘আমাদের বোলিং বিভাগটা বেশ সমৃদ্ধ। তিনজন পেসার ও একজন সিমিং অলরাউন্ডার রয়েছে। তবে কন্ডিশনে স্পিন হবে আমাদের মুল শক্তি এবং এখানে আমরা সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজীকে কাজে লাগাতে চাই।'
নিজ কন্ডিশনে মহিলা দলটিও ভাল করবে বলে আত্মবিশ্বাসী ফারুক আহমেদ। তিনি বলেন, ‘সম্ভব সেরা দলটিই আমরা গঠন করার করেছি। দলের প্রস্তুতি ভাল হয়েছে এবং মুল ইভেন্টে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দলটি ভাল খেলার সুযোগ পাবে।
সালমা খাতুন এবং জাহানারা আলম দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন। টি-২০ ফরমেটে সহায়ক হওয়ায় আমরা আয়শা রহমানকেও দলে রেখেছি। এছাড়া আমরা স্বাগতিক সুবিধা পাব।’
পুরুষ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, শামসুর রহমান, সাকিব আল হাসান, মুনিমুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান, মো. মাহমুদুল্লাহ, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, ফরহাদ রেজা, রুবেল হোসেন এবং আল-আমিন- হোসেন।
মহিলা দল: সালমা খাতুন (অধিনায়ক), জাহানারা আলম (সহ-অধিনায়ক), রুমানা আহমেদ, ফারজানা হক, আয়শা রহমান, লতা মন্ডল, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, পান্না ঘোষ, শারমিন আখতার, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কুবরা, সোহেলি আখতার, শামিমা সুলতানা এবং শায়লা শারমিন।
খেলা
টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল
আগামী আইসিসি টি-২০ বিশ্বকাপের স্বাগতিক দেশ বাংলাদেশ। এ টুর্নামেন্টের জন্য পুরুষ ও মহিলা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।





