দলে সুযোগ পাওয়া যেমন-তেমন, ইমরুল কায়েসের জন্য একাদশে সুযোগ পাওয়াটা এখন মহা কঠিন বিষয়। ব্যাটিং লাইনআপের ৩ নম্বর স্থানটার জন্য চিরদিনের আক্ষেপ আছে বাংলাদেশের।

আক্ষেপ ঘুচাতে ইমরুলকে দিয়ে চেষ্টা করা হচ্ছে। কিন্তু পরপর দুই ম্যাচে ইনিংস লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হলেন তিনি। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৬ রান করে প্যাট কমিন্সের বলে অ্যারন ফিঞ্চের তালুবন্দী হলেন তিনি। ২১ রানে অপরাজিত তামিমের সঙ্গী হয়েছেন সাকিব আল হাসান । আজ আরও একটি জুটি দেখতে পাবে বাংলাদেশ?

চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের ৬ষ্ঠ ওভারে দলীয় ২২ রানে হ্যাজেলউডের বলে উইকেটকিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দেন তরুণ ওপেনার সৌম্য সরকার। আউট হওয়ার আগে তিনি ১১ বলে মাত্র ৩ রান করেন। অপরাজিত তামিম ইকবালের সঙ্গী হন ইমরুল কায়েস। কিন্তু তিনিও দলকে ভরসা দিতে পারেননি। অবশেসে বিদায় নেয় মুশফিকুর রহিমও।  এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের রান ২২.২ ওভারে ৩ উইকেটে ৭৮।

বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। ইংল্যান্ডের বিপক্ষে ৪ বোলার নিয়ে খেলার জন্য সমালোচিত হওয়ার পর এবার একাদশে ফিরলেন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আরেক তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

এমই