রোববার থেকে মাঠে গড়াচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। আনপ্রেডিক্টেবল খেলা হিসেবে কোন দলেরই ধারাবাহিকতা নেই। চার আসরে চারটি দল চ্যাম্পিয়ন হয়েছে। উদ্বোধনী আসরে ভারত, দ্বিতীয়বার পাকিস্তান, তৃতীয়বার ইংল্যান্ড ও চতুর্থবার ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছে।
[b]টুর্নামেন্ট ভেন্যু বছর চ্যাম্পিয়ন[/b]
আইসিসি টি-২০ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ২০০৭/০৮, চ্যাম্পিয়ন- ভারত
’’ ’’ ’’ ইংল্যান্ড ২০০৯, চ্যাম্পিয়ন- পাকিস্তান
’’ ’’ ’’ ওয়েস্ট ইন্ডিজ ২০১০, চ্যাম্পিয়ন- ইংল্যান্ড
’’ ’’ ’’ শ্রীলংকা ২০১২, চ্যাম্পিয়ন- ওয়েস্ট ইন্ডিজ
[b]উল্লেখযোগ্য কিছু পরিসংখ্যান:[/b]
টি-২০ বিশ্বকাপে এ পর্যন্ত সর্বোচ্চ ২৬ ম্যাচ খেলেছে পাকিস্তান। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ ম্যাচ শ্রীলংকা, প্রতিযোগিতায় এ দু’টি দলই ২৫ ম্যাচের বেশি খেলেছে।
টুর্নামেন্টে পাকিস্তিান ও শ্রীলংকা ম্যাচ জয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে। উভয় দলই ১৬টি করে ম্যাচে জয়ী হয়েছে। সবচেয়ে বেশি ১১ ম্যাচে পরাজিত হয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ ও নিউজিল্যান্ড উভয় দেশই ১০ ম্যাচ করে পরাজিত হয়েছে।
টুর্নামেন্টের ইতিহাসে এ পর্যন্ত সাত ম্যাচে ২০০’র বেশি রান হয়েছে। টুর্নামেন্টে শ্রীলংকা দলই এ পর্যন্ত সর্বোচ্চ ৬ উইকেট ২৬০ রান করে শীর্ষে রয়েছে। ১৪-৯-২০০৭ সালে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে সর্বোচ্চ এ রান করেছিল লংকানরা। টি-২০ বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে ২৫০ এর অধিক রানও এটি।
টুর্নামেন্টে এ পর্যন্ত মোট ১২ ম্যাচে ১০০ এর কম রান সংগৃহীত হয়েছে। প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বনিম্ন ৬৮ রানে অল আউট হয়েছিল আয়ারল্যান্ড।
এ পর্যন্ত ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের মালিক শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে। তার রান সংখ্যা ৮৫৮। কোন ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৯১ বাউন্ডারি হাকিয়েছেন তিনি।
টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৬৬৪ রানের মালিক ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তৃতীয় সর্বোচ্চ ৬৩২ রানের মালিক শ্রীলংকার তিলকারত্নে দিশান। ৫৯০ রান করে তালিকার চতুর্থ স্থানে আছেন একই দেশের কুমার সাঙ্গাকারা।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪৩ ছক্কা হাকিয়েছেন ক্রিস গেইল।
টুর্নামেন্টের ইতিহাসে এ পর্যন্ত সেঞ্চুরি হয়েছে মোট চারটি। এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ১২৩ রানের মালিক নিউটিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। ২১-৯-১২ তারিখে শ্রীলংকার পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।
টুর্নামেন্ট ইতিহাসে ৯০ থেকে ৯৯ রান করেছেন পাঁচ ব্যাটসম্যান। ৯৯ রান করা একমাত্র খেলোয়াড় ইংল্যান্ডের লুক রাইট। ২১.৯.১২ সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
সর্বাধিক হাফ সেঞ্চুরির মালিক ক্রিস গেইল। ছয় হাফ সেঞ্চুরি করে তালিকার শীর্ষে আছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি করে হাফ সেঞ্চুরি করেছেন জয়াবর্ধনে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। সূত্র: এএফপি
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
খেলা
চার আসর, চার চ্যাম্পিয়ন ও অবিশ্বাস্য কিছু পরিসংখ্যান
রোববার থেকে মাঠে গড়াচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। আনপ্রেডিক্টেবল খেলা হিসেবে কোন দলেরই ধারাবাহিকতা নেই। চার আসরে চারটি দল চ্যাম্পিয়ন হয়েছে। উদ্বোধনী আসরে ভারত, দ্বিতীয়বার পাকিস্তান, তৃতীয়বার ইংল্যান্ড ও চতুর্থবার ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছে।





