পাকিস্তানের পেসার মোহাম্মেদ আমির কে 'ভাইরাস' বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা।

নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী বছর ক্রিকেটে ফিরতে যাচ্ছেন পাকিস্তানের এই দুর্দান্ত পেসার মোহাম্মদ আমির। ২০১৫ সালের আগস্টে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবেআমিরের।

কিন্তু তার আগেই তাকে ঘরোয়া ক্রিকেটে সুযোগ দিতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারভাস্যকার রমিজ রাজাএ মন্তব্য করেন। এছাড়া পিসিবি'রও কড়া সমালোচনা করেন তিনি।

তিনি মনে করেন আমেরকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্বাগত জানানো উচিত নয়।

রমিজ রাজা বলেন, ‘আমেরকে ক্রিকেটে ফেরাতে বিশ্ব এত আকুল কেন? বিশ্বাসঘাতকতার শাস্তি এখনো সে পুরোপুরি ভোগ করেনি। যখন একটি দলের অধিকাংশ খেলোয়াড় দাঁতে দাঁত কামড়ে লড়াই করে জয়ের জন্য। তখন কেউ একজন ম্যাচ হারতে মরিয়া হয়ে থাকে। তাদের মতো বিশ্বাসঘাতকরা খেলাকে ধ্বংস করে। তারা ফিরলে আবারো ভাইরাস আক্রান্ত হবে দল।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানের বর্তমান দলের কাছে কেউ একজনের জিজ্ঞেস করা উচিত যে তারা আমিরকে দলে চায় কিনা। অনেক কষ্টের পর মিসবাহ ও তার সতীর্থরা পাকিস্তান দলের ভাবমূর্তি ফিরিয়ে এনেছে। তাদের মধ্যে এখন কি ভাইরাস প্রবেশ না করালেই নয়? যারা কঠোর পরিশ্রম ও সাধনা করে ক্রিকেটে টিকে আছে তাদের বঞ্চিত করে এমন একজনকে কিভাবে দলে ফেরাবেন যার সততা নিয়ে সন্দেহ থেকে যায়?

‘আপনারা হয়তো মনে করতে পারেন আমির প্রতিভাবান। দারিদ্রপীড়িত একটি পরিবার থেকে উঠে আসা। তাই তার প্রতি সহানুভূতিশীল হচ্ছেন। পাকিস্তানে এমন লাখ লাখ তরুণ রয়েছে যাদের ক্রিকেটের শুরুটা খুবই কষ্টের। তারাও দারিদ্রপীড়িত পরিবার থেকে উঠে আসা। দারিদ্রতাই কি একজনের ক্রিকেট খেলার সুযোগ পাওয়ার লাইসেন্স?’

ইআর