পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ শেষ তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল মিরপুর স্টেডিয়ামে। শেষ তিন ওয়ানডেতের তিনটিতেই জয়ের সম্ভাবনা জাগিয়েও জয় পায়নি বাংলাদেশ। প্রথমটিতে ২১ রানে, পরেরটিতে ২ রানে ও শেষ ওয়ানডেতে মাত্র ৩ উইকেটে জয় পায় পাকিস্তান। পাকিস্তানের ঘাঁড়ে জয়ের নিশ্বাস ফেলেও জয়বঞ্চিত হয় বাংলাদেশ।
এবার সেই ভাগ্য পাল্টাবে বাংলাদেশ। জয় পাবে পাকিস্তানের বিপক্ষেও। এরকম প্রত্যাশায় শুক্রবার দুপুর আড়াইটায় পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। টসে জিতে ব্যাটিং করবে বাংলাদেশ।
মাশরাফির পরিবর্তে এ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন মাশরাফি।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানী ও আবুল হাসান রাজু।
পাকিস্তান দল: আজহার আলী, ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, রাহাত আলী, সাঈদ আজমল, সারফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, সাদ নাজিম ও মোহাম্মদ রিজওয়ান।
কেএইচ





