জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্র মুশফিকুর রহিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে তার বিয়ের দাওয়াত দিয়েছেন।
সোমবার উপাচার্যের কার্যালয়ে এসে তার কাছে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দেন এই তরুণ অধিনায়ক।
উল্লেখ্য, মুশফিকুর রহিম সম্প্রতি ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৩৬তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম অত্যন্ত আনন্দের সঙ্গে দাওয়াত গ্রহণ করেন এবং অনুষ্ঠানের শুভ কামনা করেন।
আগামী ২৭ সেপ্টেম্বর এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন মুশফিকুর রহিমের বাবা মাহাবুব হামিদ ও মা রহিমা খাতুন।
জানা গেছে, গত বছর ২৬ অক্টোবর মুশফিকুর রহিমের সঙ্গে প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ছাত্রী জান্নাতুল কিফায়াত মন্ডির বাগদান সম্পন্ন হয়।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





