বৃষ্টির পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
শুক্রবার বিকাল ৪টা ৪৫ মিনিটে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের মাঠ পর্যবেক্ষণ শেষে আম্পায়াররা ম্যাচ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ৪০ ওভারে নির্ধারণ করা হযেছে। ম্যাচ শুরু হবে বিকাল ৫টা ৪০ মিনিটে।
শুক্রবার ৩টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও টানা বর্ষণের কারণে নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি।
জেডআই





