শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৬ উইকেটে ১৫৬ রান করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে এই স্কোর করে বাংলাদেশ।

মোসাদ্দেক হোসেনের ৩৪ রানই ছিল বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এছাড়া মাহমুদুল্লাহ রিয়অদ ৩১, সৌম্য সরকার ২৯ রান করেন। ১৭ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।

কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মোসাদ্দেক হোসেনকে নিয়ে চাপ কাটানোর চেষ্টা করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১১২ রান। মাহমুদুল্লাহ ও মোসাদ্দেক উভয়েই ১৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

তামিম ইকবাল (০), সাব্বির রহমান (১৬), সৌম্য সরকার (২৯), মুশফিকুর রহীম (৮), সাকিব আল হাসান (১১), মাহমুদুল্লাহ (৩১) রান করেন।

কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচের শুরুতেই হোচট খায় বাংলাদেশ। ওপেন করতে নেমেছিলেন তামিম ইকবাল আর সৌম্য সরকার। কিন্তু দ্বিতীয় বলেই বিদায় নিয়েছেন তামিম ইকবাল। মালিঙ্গার বলে ০ রানে বিদায় নেন তামিম ইকবাল।

এর আগে দুই দল যখন টসে পর জাতীয় সঙ্গীত গাইছিল, তখনই শুরু হয়ে যায় বৃষ্টি। ফলে অনিশ্চয়তায় পড়ে যায় ম্যাচটি। বৃষ্টি ক্রমাগত বাড়তে থাকে। পরে বৃষ্টি থামলে শুরু হয় খেলা।এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে টসে জিতেছেন মাশরাফি মর্তুজা। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন সাইফউদ্দিন। তবে আলোচনায় থাকলেও দলে সুযোগ পাননি মেহেদি হাসান মিরাজ।শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ মোট দুটি টি২০ ম্যাচ খেলবে। এর আগে টেস্ট এবং ওয়ানডে সিরিজ দুটি ১-১-এ শেষ হয়েছে।

বাংলাদেশের একাদশ: মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলংকা একাদশ: কুশাল পেরেরা, দিলশান মুনাভিরা, উপুল থারাঙ্গা, চামারা কাপুগেদেরা, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিভারদন, থিসারা পেরেরা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়।

এমবি