শুক্রবার জুমার নামাজ আদায় করতে বসনিয়া-হার্জেগোভিনার তিনজন ফুটবলার স্থানীয় মসজিদে গিয়েছেন। নামাজ শেষে স্থানীয় মানুষের সঙ্গে খুবই মিলিত হয়েছেন।
শনিবার 'জি' গ্রুপের ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা বসনিয়া। ম্যাচটির একদিন আগে কুইয়াবা মসজিদ ঘুরে এল তারা। সেই সঙ্গে মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন আরো মজবুত করল।
বসনিয়া সুপারস্টার ভেদাদ আভেসেভিচ, মোহাম্মদ বেসিচ এবং এডিন ভিসকা জুমার নামাজের জন্য ওই মসজিদে যান। তাদের সঙ্গে জাতীয় দলের সাবেক মিডফিল্ডার এলভির রহিমিচও ছিলেন।
ওই তিন খেলোয়াড় স্থানীয় মানুষের সঙ্গে ছবি তোলেন এবং তাদেরকে অটোগ্রাফ দেন।
এর একদিন আগে বৃহস্পতিবার রাতে মসজিদের ইমাম উমর ওমামা বসনিয়া দলের হোটেলে গিয়ে দেখা করেন এবং মসজিদে আসার জন্য আমান্ত্রণ জানান।
কুইয়াবাতে প্রায় ৪০০ জন মুসলিম বাস করেন। তাদের বেশিরভাগই ফিলিস্তান, সিরিয়া ও মিশর থেকে এসেছে। এছাড়া ব্রাজিলিয়ান মুসলিমও রয়েছে।