বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ (মঙ্গলবার) সকালে জবি ছাত্রনেতা ওমর ফারুক কাওসার এর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান গেটে এসে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ হয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ওমর ফারুক কাওসার বলেন, এই অবৈধ খুনি সরকার মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আমাদের মাতৃতুল্য নেতাকে দুর্বল করার চেষ্টা করছে। ইনশাআল্লাহ জবি ছাত্রদল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী শক্তির প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও তাঁকে হেনস্তার সকল অপচেষ্টা রুখে দিবে।

আ: রহমান/এমবি