আরো একবার ঝামেলায় জড়ালেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশীর সঙ্গে নাকি প্রায়ই ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়েন যুবরাজের বাবা।
প্রতিবেশীরা বিরক্ত হয়ে প্রসাশনের আশ্রয় নেন। পুলিশ বিষয়টি আমলে নেয়। শেষ পর্যন্ত পাঁচকুলায় নিজ বাসা থেকে যুবরাজের বাবাকে গ্রেফতার করেছে হরিয়ানার পুলিশ।
এর আগে ২০০৮ সালে একটি সম্পত্তি বিষয়ে প্রতারণার ষড়যন্ত্রের সঙ্গে অভিযুক্ত থাকায় পুলিশ যুবরাজের বাবাকে গ্রেফতার করেছিল।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





