প্রথম ডাকেই খুলনা দলভুক্ত করে নিয়েছে এ প্লাস ক্যাটাগরির মুশফিকুর রহীমকে। এরপর ঢাকা দল এ প্লাস ক্যাটাগরির তামিম ইকবালকে নিয়েছে। চট্টগ্রাম নিয়েছে এ প্লাস ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে।
এ ছাড়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলবেন মাহমুদউল্লাহ আর সৌম্য সরকারকে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স, মুস্তাফিজুর রহমানকে নিয়েছে রংপুর রেঞ্জার্স, সিলেট দলে নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে, ডানহাতি ব্যাটসম্যান লিটন দাসকে নিয়েছে রাজশাহী।
নিলামে সাতটি দল প্রথম দু’বার যাদের দলভুক্ত করে নিল, নিচে তাদের তালিকা তুলে ধরা হল।
খুলনা টাইগার্স : মুশফিকুর রহিম (এ +), শফিউল ইসলাম (বি)।
ঢাকা প্লাটুন : তামিম ইকবাল (এ +), এনামুল হক বিজয় (বি)।
রাজশাহী রয়েলস : লিটন দাস (এ), আফিফ হোসেন ধ্রুব (বি)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : মাহমুদউল্লাহ রিয়াদ (এ +), ইমরুল কায়েস (এ)।
রংপুর রেঞ্জার্স : মোস্তাফিজুর রহমান (এ), নাইম শেখ (সি)।
কুমিল্লা ওয়ারিয়র্স : সৌম্য সরকার (এ), আল-আমিন হোসেন (সি)।
সিলেট থান্ডার্স : মোসাদ্দেক হোসেন সৈকত (এ), মোহাম্মদ মিঠুন (এ)।
এএস





