বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে শুরু হতে দেরি হচ্ছে।
শুক্রবার ব্লুমফন্টেইনে ৩ উইকেটে ৪২৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। হাসিম আমলা ৮৯ এবং ফাফ ডুপ্লেসিস ৬২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন।
আজ শনিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সকালে বৃষ্টি হয়। এতে মাঠ খেলার উপযুক্ত করতে সময় লাগছে।
শুক্রবার টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।
ওপেনিং ব্যাটসম্যান ডেন এলগার ও অ্যাইডেন মার্করাম ২৪৩ রানের জুটি গড়েন। দুজনেই সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। টিম্বা বাভুমা অবশ্য ভালো করতে পারেননি।
বাংলাদেশের হয়ে শুভাশিষ রয় ২টি এবং রুবেল হোসেন ১টি উইকেট লাভ করেন।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, রুবেল হোসেন, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুমিনুল হক।
এমবি





