ব্রাজিলিয়ান তারকা নেইমারকে উৎসাহ দিতে সাবেক কিংবদন্তী ফরোয়ার্ড রোমারিওর সাথে তুলনা করেছেন কোচ দুঙ্গা। তিনি বলেছেন, নেইমারই আমাদের রোমারিও।

এবার দুর্দান্তভাবে মৌসুম শুরু করেছেন নেইমার। লিগের চার ম্যাচে তিন গোল করেছেন তিনি। বিশ্বকাপে চার গোল করে দলকে নিয়ে গেছিলেন সেমিফাইনালে। কিন্তু চোট পাওয়ার কারণে সেই ম্যাচে খেলতে পারেননি তিনি।

সাবেক বার্সা ও সেলেকাও তারকা রোমারিও'র সঙ্গে ২২ বছর বয়সী নেইমারকে তুলনা করে ব্রাজিলের নতুন বস বলেছেন, "নেইমার টেকনিক্যাল নেতা"।

ফক্স স্পোর্টসকে তিনি আরো বলেন, "সে হচ্ছে ব্রাজিলিয়ান ও বিশ্ব ফুটবলের প্রতীক। সে রোমারিওর মতো। তাকে আরো উৎসাহ দেয়া দরকার।"

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই