আবুধাবিতে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে প্রথম ম্যাচে শেষ ওভারে এসে ৫ উইকেটের জয় পায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে এসে আফগানিস্তান ৯ উইকেটের লজ্জার হারের মুখোমুখি হয়েছে আমিরাতের বিপক্ষে।
আবুধাবিতে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান তুলতে পারে দলটি। যেখানে সর্বোচ্চ ৩৭ রান আসে নাজিবউল্লাহ জাদরানের ব্যাট থেকে। এছাড়াও হজরতউল্লাহ জাজাই করেন ২৭ রান। আমিরাতের পক্ষে জহুর খান এবং জাওয়ার ফরিদ নেন ২টি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ ওয়াশিম ঝড়ে উড়ে যায় আফগানিস্তান। আমিরাতের এই ব্যাটসম্যান সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেও মাত্র ৫০ বলে ৮টি চার ও ৭টি ছয়ে খেলেন ৯১ রানের অসাধারণ এক ইনিংস। ওপেনিং জুটিতে ভৃত্য অরবিন্দকে নিয়ে গড়েন ১১৯ রানের জুটি। ওয়াশিম ফিরলেও অন্যপ্রান্তে অরবিন্দ ৩৮ রান করে আমিরাতকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এনএইচ





