আসন্ন কোপা আমেরিকার জন্য তারকা রাদামেল ফ্যালকাও'র নেতৃত্বে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কলম্বিয়ার কোচ হোসে পেকারমান।

২৩ সদস্যের দলে আর্জেন্টাইন এই কোচ মূলত ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট দলের বেশিরভাগ খেলোয়াড়ের উপর আস্থা রেখেছেন।

শনিবার বুয়েন্স আয়ার্সে কোস্টা রিকার বিপক্ষে অনুশীলন ম্যাচের পরে চিলিতে অনুষ্ঠিতব্য এবারের কোপা আমেরিকা মিশনে মাঠে নামবে কলম্বিয়া। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ব্রাজিল, পেরু এবং ভেনিজুয়েলা।

কলম্বিয়া দল:

গোলরক্ষক : ডেভিড ওসপিনা, ক্যামিলো ভারগাস, ক্রিস্টিয়ান বোনিলা।

ডিফেন্ডার : ক্যামিলো জুনিজা, সানতিয়াগো আরিয়াস, কার্লোস ভালডেস, ক্রিস্টিয়ান জাপাটা, জেইসন মুরিলো, পাবলো আরমেরো, পেড্রো ফ্রাংকো, ডারউইন আনড্রাডে।

মিডফিল্ডার : আলেক্সান্দার মেজিয়া, কার্লোস সানচেজ, এডউইন কারডোনা, এডউইন ভ্যালেন্সিয়া, হামেস রদ্রিগেজ, হুয়ান গুইলারমো কুয়াড্রাডো, ভিক্টও ইবারবো।

ফরোয়ার্ড : রাদামেল ফ্যালকাও, কার্লোস বাক্কা, জ্যাকসন মার্টিনেজ, টেফিলো গুটিরেজ, লুইস ফার্নান্দো মুরিয়েল।

জেডআই