আইসিসি ২০১৫ বিশ্বকাপে ব্যাট হাতে দাপট দেখিয়েছিল ব্যাটসম্যানরা। বোলারদের উপর চড়াও হয়ে পিছনের রেকর্ড ভেঙ্গে দিয়ে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তারা।
নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল অপরাজিত ২৩৭ রান করে বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংস খেলার তালিকায় শীর্ষে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি এই স্কোর করেছিলেন।
বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২১৫ রান নিয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। জিম্বাবুয়ের বিপক্ষে এই স্কোর করেন তিনি।
তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন ১৭৮ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স রয়েছেন চতুর্থ স্থানে।
পঞ্চম স্থানে আছেন শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান। বাংলাদেশের বিপক্ষে হার না মানা ১৬১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
জেডআই





