বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। টেস্ট র্যাংকিংয়ে ৮ নম্বরে উঠে এসেছে টাইগাররা।
আজ বুধবার ক্যাঙ্গারু বধের আগ পর্যন্ত অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৯। রেটিং পয়েন্ট ছিল ৬৯।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অবস্থান ছিল ৪। রেটিং পয়েন্ট ছিল ১০০।
টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের উপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সেই স্থান দখল করেছে বাংলাদেশ।
সদ্য শেষ হওয়া এ সিরিজে বাংলাদেশ জিতলে র্যাংকিংয়ে এগিয়ে যাবে সেটি অবশ্য আগেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
উল্লেখ্য, আজ ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ২০ রানে জিতেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৬০ রানের জবাবে অস্ট্রেলিয়া ২১৭ রান করলে মুশফিকরা ৪৩ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২২১ রান করে প্রতিপক্ষের সামনে ২৬৫ রানের লক্ষ্য দাঁড় করায়। এর জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায় ২৪৪ রানে।
এমবি





