তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে তাদেরকে শুধু লজ্জায়ই ডুবালো না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) র‍্যাঙ্কিংয়েও দলটিকে এক ধাপ নিচে নামিয়ে দিল টাইগাররা।

৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশে সফরে এসেছিল পাকিস্তান। র‍্যাঙ্কিংয়ে ছিল ৭ম স্থানে।

আইসিসি তখন জানিয়েছিল যে, র‍্যাঙ্কিং ধরে রাখতে কমপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর চেষ্টা করবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

১৬ বছর ধরে যাদেরকে কোনো ফরম্যাটেই হারাতে পারেনি বাংলাদেশ, তাদেরকে ধবল ধোলাই করবে এটা কেউ হয়তো কল্পনাও করতে পারেনি।

তবে ঠিকই বাংলাওয়াশ হয়েছে পাকিস্তান। ফলে ৩ পয়েন্ট কমে তাদের রেটিং ৯২।

ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্ট থাকার পরও দশমাংশ বিবেচনায় র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে অষ্টম স্থানে আছে আযহার আলীর দল।

এদিকে পাঁচ পয়েন্ট অর্জন করা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮১। এর মানে ৭ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র ১১ পয়েন্ট পিছিয়ে আছে ৯ম স্থানে থাকা বাংলাদেশ।

আইসিসি ওয়ানডে দলীয় র‍্যাঙ্কিং:

১. অস্ট্রেলিয়া-১২২

২. ভারত-১১৬

৩. দক্ষিণ আফ্রিকা-১১২

৪. শ্রীলঙ্কা-১০৮

৫. নিউজিল্যান্ড-১০৭

৬. ইংল্যান্ড-১০১

৭. ওয়েস্ট ইন্ডিজ- ৯২

৮. পাকিস্তান-৯২

৯. বাংলাদেশ ৮১

১০. জিম্বাবুয়ে-৫০

১১. আয়ারল্যান্ড-৪৪

১২. আফগানিস্তান-৩৮

জেডআই