জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রাথমিক স্কোয়াডে জায়গা পাওয়া তিন ক্রিকেটারের জায়গা হয়নি মূল স্কোয়াডে।
প্রাথমিক স্কোয়াডে থাকা যে তিন ক্রিকেটার বাদ পড়েছেন তারা হলেন- ইমাম উল হক, আবিদ আলি ও হারিস সোহেল। চূড়ান্ত স্কোয়াডে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার আব্দুল্লাহ শফিক, হায়দার আলি, রোহাইল নাজির ও জাফর গোহার। বাবর আজমের অধিনায়কত্বে সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন শাদাব খান।
প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ৮ ও ১০ নভেম্বর। ওয়ানডে সিরিজের মত টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচও অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।
একনজরে পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলি, হারিস রৌফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মুসা খান, রোহাইল নাজির, শাহীন শাহ আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ ও জাফর গোহার।
পাকিস্তান সফররত জিম্বাবুয়ে স্কোয়াড:
চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামুই, ওয়েসলে মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি, ব্রেসিং মুজারাবানি, রিচার্ড গারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুমবা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড টিরিপানো এবং শন উইলিয়ামস। বিডিক্রিকটাইম
টি-টোয়েন্টি সিরিজ:
৭ নভেম্বর ২০২০ ১ম টি-টোয়েন্টি রাওয়ালপিন্ডি
৮ নভেম্বর ২০২০ ২য় টি-টোয়েন্টি রাওয়ালপিন্ডি
১০ নভেম্বর ২০২০ ৩য় টি-টোয়েন্টি রাওয়ালপিন্ডি
এমবি





