প্রথমবারের মত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার ছয় মাস পর সাফল্যের গল্প অব্যাহত রাখা আফগানিস্তান ক্রিকেট দল এবার ওয়ানডে র‌্যাকিংয়েও প্রবেশ করল।
চলমান এশিয়া কাপে ফতুল্লায় বাংলাদেশের বিপক্ষে ৩২ রানে জয়ী হওয়ায় প্রথমবারের মত আইসিসি ওডিআই টিম র্যাংলকিংয়ে অন্তর্ভুক্ত হলো যুদ্ধবিধস্ত দেশটি। আইসিসি পূর্ণ সদস্যের কোন দলকে প্রথমবার হারাতে সক্ষম হয়েছে দলটি।
এ জয়ে ৩২ রেটিং পয়েন্ট অর্জন করে ওয়ানডে র্যাং কিংয়ের ১২তম স্থানের দল এখন আফগানরা। এশিয়া কাপে নিজেদের বাকি দুই ম্যাচের একটিতে জয়ী হতে পারলে বর্তমানে ১১তম স্থানে থাকা আয়ারল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দলটির।