২০০৯ সালের মার্চে গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলংকা টিম বাসে সন্ত্রাসী হামলার চড়া মূল্য দিতে হয়েছে পাকিস্তানের ক্রিকেটকে। সেই গাদ্দাফিতে শ্রীলংকাকে ৩৬ রানে হারিয়ে তিন ম্যাচে টি ২০ সিরিজ পাকিস্তান জিতে নিল ৩-০তে।
সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয় আরব আমিরাতে। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে সেদেশের বোর্ড এই ম্যাচের আয়োজন করে লাহোরে।
গাদ্দাফির গ্যালারিতে শ্রীলংকার প্রচুর পতাকা দেখা গেছে। সন্ধ্যা-শিশিরে মাঠ হয়ে ওঠে ভেজা। কিন্তু শ্রীলংকার অনভিজ্ঞ বোলিং আক্রমণের সুযোগে প্রথমে ব্যাট করা পাকিস্তান ১৮০ রান তোলে তিন উইকেটে। ২৩ বলে অর্ধশত রানের ইনিংস খেলেন শোয়েব মালিক। ম্যাচ ও সিরিজসেরা তিনিই। শ্রীলংকা ১৪৪/৯।
বল হাতে বিধ্বংসী ছিলেন মোহাম্মদ আমির। তিনি ১৩ রানে চার উইকেট নেন। টি ২০তে এটি তার সেরা বোলিং ফিগার। দাসুন শানাকার ৩৬ বলে ৫৪ রান বিফলে যায়। পঞ্চম উইকেটে শানাকা ও চতুরঙ্গা ডি সিলভা যোগ করেন ৩৯ রান।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১৮০/৩, ২০ ওভারে (ফখর জামান ৩১, উমর আমিন ৪৫, বাবর আজম ৩৪*, শোয়েব মালিক ৫১, ফাহিম আশরাফ ১৩*। সঞ্জয়া ১/৪১, মুনাবীরা ১/২৬, উদানা ১/৩২)।
শ্রীলংকা ১৪৪/৯, ২০ ওভারে (উদাওয়াত্তে ১১, শানাকা ৫৪, ডি সিলভা ২১, পেরেরা ১০, প্রসন্না ১৬, পাথিরানা ১৪। মোহাম্মদ আমির ৪/১৩, ফাহিম আশরাফ ২/১৯)।
ফল : পাকিস্তান ৩৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ : শোয়েব মালিক (পাকিস্তান)। ক্রিকইনফো।
খেলা
আমিরের বিধ্বংসী বোলিং, হোয়াইটওয়াশ শ্রীলংকা
২০০৯ সালের মার্চে গাদ্দাফি স্টেডিয়ামের বাইরে শ্রীলংকা টিম বাসে সন্ত্রাসী হামলার চড়া মূল্য দিতে হয়েছে পাকিস্তানের ক্রিকেটকে। সেই গাদ্দাফিতে শ্রীলংকাকে ৩৬ রানে হারিয়ে তিন ম্যাচে টি ২০ সিরিজ পাকিস্তান জিতে নিল ৩-০তে।





