শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে সাকিব ও মুশফিকের ব্যাটে ভর করে ৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৪৫ রান। তবে উইকেট হারাতে হয়েছে চারটি।
সর্বশেষ উইকেটটি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের। ৬৩ বলে ৫৯ রান করেছে অধিনায়ক মুশফিক। এরমধ্যে তিন চার ও তিনটি ছয়ের মার রয়েছে।
এর আগে টাইগারদের হয়ে ব্যাটিং সূচনা করেন তামিম ইকবাল ও আনামুল হক। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ১১ বলে শূণ্য রানে ফেরেন তামিম। তামিমের উইকেটটি নেন যাদব।
দলীয় ৫ রানের মাথায় তামিম সাজঘরে ফিরলে আরেক ওপেনার আনামুলের সঙ্গে জুটি বাধেঁন মুমিনুল হক। ৩০ রানের জুটি গড়ে তামিমের মতোই উইকেটের পিছনে ধরা দেন মুমিনুল। ব্যক্তিগত ৬ রানে যাদবের দ্বিতীয় শিকার হন মুমিনুল।
অপরদিকে ওপেনার আনামুল হক দেখেশুনেই ব্যাটিং করছিলেন। ব্যাটিং ক্রিজে থেকে ৪৪ রান করে পারভেজ রসুলের বলে রাইডুর তালুবন্দি হন। তবে আউট হওয়ার আগে ৬০ বলে ৭টি চার মেরেছেন আনামুল।
এখন মাঠে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম। তাকে ভালো সঙ্গ দিতে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। ৬৩ বলে ৫৯ রান করে মুশফিক পারভেজ রসুলের বলে রাহানের হাতে তালুবন্দি হন।
অপরদিকে সাকিব একটি ছয়ের মার মেরে ৩৪ বলে করেছেন ২৫ রান। সঙ্গ দিতে নেমেছে মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশ তাদের পাওয়ার প্লে’র দশ ওভারে করে মাত্র ৩৪ রান। দলীয় অর্ধশতক আসে ৮৯ বলে। প্রথম ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল দুই উইকেটে ৭৬ রান।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, আল আমিন হোসেন, আনামুল হক, মাশরাফি মর্তুজা, মাহামুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, নাসির হোসেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও জিয়াউর রহমান।
ভারত দল: সুরেশ রায়না, অমিত মিশ্র, পারভেজ রসুল, আসকর প্যাটেল, চেত্বস্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রিদ্ধিমান সাহা, মোহিত শর্মা, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু ও উমেশ যাদব।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
খেলা
৪ উইকেটে ১৪৫ টাইগাররা
শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে সাকিব ও মুশফিকের ব্যাটে ভর করে ৩২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৪৫ রান। তবে উইকেট হারাতে হয়েছে চারটি।





