আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্ট। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্ণামেন্টের ম্যাচগুলো। এ উপলক্ষ্যে ম্যাচের টিকিটের মুল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের সিদ্ধান্ত অনুযায়ী টুর্ণামেন্টের গ্রুপ পর্বের ম্যাচের জন্য সাধারণ গ্যালারী টিকিটের মুল্য নির্ধারিত হয়েছে ৫০ টাকা। আর ভিআইপি টিকিটের মুল্য ১০০ টাকা। তবে নক আউট পর্ব অর্থাৎ দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট কিছুটা বেশী মুল্যে নিতে হবে দর্শনার্থীদের। এ ক্ষেত্রে সাধারণ গ্যালারির টিকিটের মুল্য ৮০ টাকা এবং ভিআইপি টিকিটের মুল্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা ও সিলেট উভয় ভেন্যুতেই এই মুল্য কার্যকর হবে।
এছাড়া ঢাকায় কিছু কর্পোরেট বক্স রয়েছে। সেগুলোতে বসেও খেলা দেখতে পারবেন ফুটবল অনুরাগীরা। সেখানে একটি আসনের বিপরীতে ব্যয় করতে হবে ৫০০টাকা।
বাফুফে ভবন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম থেকে টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমেও টুর্ণামেন্টের টিকিট ক্রয় করা যাবে। িি.িরসফযধশধ.পড়স এই ঠিকানায় ইন্টারনেটের মাধ্যমে টিকিট সংগ্রহ করা যাবে। আসন্ন এই টুর্ণামেন্টের টিকিট কেনা যাবে বিকাশ এর মাধ্যমেও। ০১৭৭৫৮৮৭৭৪৪ নম্বরে বিকাশের মাধ্যমে কেনা যাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টের টিকিট।
আসন্ন এই টুর্ণামেন্টে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ সহ ছয়টি দল। দলগুলো হচ্ছেমালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইন, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ।
জেডআই





