ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডের লড়াইয়ে শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হংকংকে ৬-১ গোলে হারিয়েছে তারা।
খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ করে শ্রীলঙ্কা। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রানাসিংহের গোলে এগিয়ে যায় বাংলাদেশের কাছে হেরে যাওয়া দলটি। ৩০ মিনিট মুলাফার ও ৪৩ মিনিটে প্রিয়ালঙ্কা আরো দুটি গোল করেন।
৪৬ মিনিটে রানাসিংহা এক হালি পূর্ণ করেন। তবে ৪৭ মিনিটে হংকংয়ের ফেলিক্স একটি গোল শোধ কর দেন। এক মিনিটের মধ্যে তাদের জালে বল জড়ায় শ্রীলঙ্কার নানাইয়াক্কারা। ৫৩ মিনিটে শেষ গোলটি করেন মুলাফার।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





