টি-২০ সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বিকেলে ৫টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল।
বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন।
বুধবার প্রথম ম্যাচটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। আজ বাংলাদেশের কপালে জয় জুটবে কিনা তা জানতে রাত পর্যন্ত অক্ষেপা করতে হবে ক্রিকেটপ্রেমীদের।
প্রথম টি-২০ ম্যাচের জয় হাত থেকে ফসকে যাওয়ায় আজ জয়ের জন্যই মরিয়া হয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।
টি-২০ ক্রিকেট র্যা ঙ্কিংয়ে এক নম্বর দল শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে জয় পাওয়াটা সহজ কথা নয়। সেজন্য একাদশে থাকা টাইগারদের জ্বলে উঠতে হবে। প্রথম ম্যাচে বল হাতে সাকিব, সানী ও মাশরাফি দলকে টেনে নিয়েছেন। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখবে হবে। পাশাপাশি ব্যাট হাতে তামিম-বিজয়রাও সম্মিলিতভাবে জ্বলে উঠবেন এটাই প্রত্যাশা ক্রিকেটপাগল বাঙ্গালির।
টি-২০ সিরিজ শেষে ঢাকার হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে তিনটি একদিনের ম্যাচ খেলবে এই দুই দল।
আগামী সোমবার দুপুর ১টায় প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
টাইগারদের টার্গেট সিরিজে সমতা
টি-২০ সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বিকেলে ৫টায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন।





