ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে যেমন থাকে উত্তেজনা, তেমনি মাঠের বাইরে দর্শকদের মধ্যে এর কমতি দেখা যায় না। তবে দর্শকদের উত্তেজনা যাতে অপ্রীতিকর ঘটনার জন্ম না দেয়, সেই জন্য তাদের ম্যাচে দর্শকদের জন্য বিশেষ আচারণ বিধি নির্ধারণ করা হয়েছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী ১৪ জানুয়ারি শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই অস্ট্রেলিয়ার এডিলেড ওভালে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী উপমহাদেশের ভারত-পাকিস্তান।

ভারতের একটি পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় ম্যাচটিতে দর্শকদের জন্য আচরণ বিধি নির্ধারণ করেছে এডিলেড ওভাল স্টেডিয়াম ম্যানেজমেন্ট অথরিটি। যে সকল দর্শক ইতোমধ্যেই আকর্ষণীয় এ ম্যাচের টিকিট সংগ্রহ করতে পেরেছে সে সকল দর্শকদের জন্য ৮৫ পয়েন্ট উল্লেখ করে ‘আচরণ বিধি’ তৈরী করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

রিপোর্ট অনুযায়ী, স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং আইসিসি ধর্মীয় অথবা রাজনৈতিক স্লোগান সমন্বিত যে কোন ধরনের ব্যানার স্টেডিয়ামে নিষিদ্ধ করেছে। যাতে করে এ ধরনের কোন ব্যানারের কারণে পার্শ্ববর্তী দুই দেশের সমর্থকদের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।

সম্প্রতি ভুবনেশ্বরে হকি চ্যাম্পিয়নশীপে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দলের আচরণের কারণে সৃষ্ট সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সেমিফাইনালে ভারতকে হারানোর পর পাকিস্তান খেলোয়াড়রা জার্সি খুলে দর্শক ও ভারতীয় মিডিয়ার প্রতি অশোভন অঙ্গভঙ্গি ও আচরণ করেন। যার ফলে পাকিস্তানী খেলোয়াড়দের নিষিদ্ধ এবং কর্মকর্তাদের সতর্ক করে দেয়া হয়।

সংযুক্ত আরব আমিরাত ও ভারতের মধ্যকার পার্থের ম্যাচের জন্যও এরকই আচরণ বিধি থাকবে। সংযুক্ত আরব আমিরাতের অনেক খেলোয়াড়ই পাকিস্তান বংশোদ্ভুত তাই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

রিপার্টে প্রকাশিত আরো কিছু পদক্ষেপ:

১. পুরো ওভালেই ২৪ ঘন্টা ক্লোজ সার্কিট টেলিভিশনের আওতায় থাকবে।

২. কোন মানুষকে রাজনৈতিক কিংবা ধর্মীয় অনুভুতিতে আঘাত হানতে পারে, কর্তৃপক্ষের পুর্বানুমতি ছাড়া এমন ধরনের কোন বস্তু না আনতে জনগণের প্রতি পরামর্শ দিয়েছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।

৩. যে কোন টিকেট ধারীকেও স্টেডিয়ামে প্রবেশে অনুমতি দেয়ার ক্ষমতা রেখেছে স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে।

৪. নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করতে একটি ই মেইল নম্বর ও এসএমএস করার জন্য একটি ফোন নাম্বারও দেয়া থাকবে।

জেডআই